ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে জামগড়া হেয়ন গার্মেন্টস রোডে অবস্থিত একটি ভাড়া বাসা থেকে মোছাঃ খাদিজা (২৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। বাসাটি সেনা কর্মকর্তা বজলুর রহমানের মালিকানাধীন বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত জটিলতার কারণে ওই যুবতী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক। এর আগে একই ভবন থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাও এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”