আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর ৫ আসনের কালীগঞ্জ (পুবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঙ্গাল বাড়ি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষ থেকে উঠান বৈঠকটি আজ বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে উঠান বৈঠকটি শুরু হয়।
কালীগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ শফিকুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। উঠান বৈঠকটি কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন (স্বপন) এর সভাপতিত্বে কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লূফৎর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহীম প্রধান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর শ্রমিক দলের সদস্য সচিব এছাক তরাপদার, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি চামেলি বেগম।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রমজান মিয়া, কালীগঞ্জ উপজেলা জাসাসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পনির খন্দকার, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য জাহিদুল ইসলাম (মানু), কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেল, সহ কালীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।