টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে বাস ও সিএনজি চালিত অটো রিক্সার চাপায় ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস রাজিব টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে এই দূর্ঘনা ঘটে।
দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সাকে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।
ধনবাড়ী থানার (এস.আই) বজলু জানান, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসি।
কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করে।
পরে নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।