নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন আশার আলো। তাঁর নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে।
কে এম আবু সাঈদ আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের পর তাঁর দেশে ফেরা দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক নেতৃত্ব কামনা করেন।