মাদারীপুরে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাদারীপুর সদর ও পৌর ছাত্রদল এই কর্মসুচী গ্রহন করেণ। ৮ মার্চ রবিবার সকাল ১০ টায় মাদারীপুর সদরের মহিষেরচর জামিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে এই কর্মসূচীর উদ্ভোদন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। প্রথম দিনে বিভিন্ন ফলজ ও বনজ ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।
পর্যায়কর্মে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে জানিয়েছেন আয়োজকেরা।
উদ্ভোদন কালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, শুধু আজকেই নয়, আমরা সারা বছরব্যাপী সরকারি বিভিন্ন পতিত জমিতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি দপ্তরে গাছের চারা রোপণ করবো। এসময় জেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান জাকির সহ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।