চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন, ইয়াবা ও কোডিনযুক্ত সিরাপসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতিক এ অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত ‘Eskuf’ সিরাপ এবং ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
অভিযানে মোসা. পপিয়ারা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।