ফরিদপুরের সদরপুরে ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ( বিসিআইসি)’র চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় সদরপুর উপজেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সদরপুর এর আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা ২০২৬ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, রোভার স্কাউট, গার্লস গাইড, সংবাদকর্মী।
ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চবিদ্যালয়সহ ২৫ মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রায় ৩০০ প্রতিযোগী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।