1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজন গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে পাবনা পৌর এলাকার মনসুরাবাদ এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, দুটি .২২ বোর রিভলবার এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে দক্ষিণ রাঘবপুর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একই দিনে পূর্ব শালগাড়িয়া এলাকায় পৃথক অভিযানে তিন রাউন্ড গুলিসহ আরও দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন ওরফে বাঙ্গাল মামুন, আরিফ, ফিরোজ ও রিপন। অভিযানে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিকজার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট