1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন আনসার সদস্য এবং অপরজন একজন গৃহিণী। তাদের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্রসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে হাতেনাতে তাদের আটক করা হয়। উদ্ধার করা আলামত যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার দুপুরে আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট