1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

পাবনায় পুলিশের অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ১ জন গ্রেফতার

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

গত ১৭ জানুয়ারি সকাল ০৭.৩০ ঘটিকায় পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড, ০৩ নং ওয়ার্ডে অবস্থিত নাজমুন্নাহার সাত্তার – এর বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি বেগম এর ফ্লাটে একটি সফল অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উক্ত ফ্লাটের গেস্ট রুম থেকে আসামী জাহিদুল ইসলাম/কিলার জাহিদ (৪৮) সাং–কাশিপুর পশ্চিমপাড়া, পাবনা সদর গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত,একটি দুই নলা ওয়ান শুটার গান,একটি এক নলা ওয়ান শুটার গান,একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার,একটি ধারালো চাইনিজ কুড়াল,একটি .২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং,একটি ইলেকট্রিক ড্রিল মেশিন,একটি হ্যাকসো ব্লেড

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, মন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে জানিয়েছেন পাবনা ডিবি পুলিশ এর ওসি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট