1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অস্ত্রসহ আটক, উদ্ধার পিস্তল ও গুলি

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মাহবুবুর রহমান সজীব (৩১)। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অস্ত্রের উৎস ও এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে মাহবুবুর রহমান সজীব ফরিদপুর ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক।

স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে। তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানাছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট