1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ যুবক আটক

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২৩টি ককটেলসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার সকালে কালকিনি আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে হাসান নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার করা ককটেলগুলো আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরাধ দমনে যৌথবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট