1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ নারী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

২ মার্চ সকাল ৮টা ১০ মিনিটে ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মো. বাবলুর স্ত্রী মোছা. রুবিনা খাতুন (৩৯)-কে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট