1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার দুর্গাবরদী গ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। নিহতের পরিচয় অজানা ছিল এবং ঘটনাস্থলেও ছিল না কোনো সুস্পষ্ট আলামত।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবরদী গ্রামের জয়নাাল বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় তদন্তের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি সিরাজ সরদার (৫৬), দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানা–তে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট