1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

এ কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আসামি শাহেনা আক্তার (৪০) উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান (পিপিএম) এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন-এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নাছির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে।

এ সময় শাহেনা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট