1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩। ২ শিশু উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরির মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে জিডি মূলে দুইজন শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত মূল আসামী মো. শুক্কুর মিয়া পারভেজ (২০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮) এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত মো. জালাল উদ্দিন (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে জিডি মূলে নিখোঁজ দুই শিশু— জান্নাতুল কিফায়া সানজিদা (১৩) ও নুসরাত জাহান জুঁই (১৫) কে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীকে পরোয়ানা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামীকে সাজা কার্যকরের জন্য প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট