1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নওগাঁ-নিয়ামতপুরে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার হোসেন লিটন, নওগাঁ 
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের  বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১১ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় নিয়ামতপুর-ধানসুরা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার টোলা গ্রামের গোলাম আজমের ছেলে আসাদুজ্জামান নয়ন (২৬)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া এলাকায় অবস্থান নেয়।এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পুলিশ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যেচাঁপাইনবাবগঞ্জ থেকে এই মাদকদ্রব্য নিয়ামতপুর এলাকায় নিয়ে এসেছিল।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান  বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুই মাদক কারবারিকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট