1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।

তবে শনিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হতে নির্বাচন ভবনে আসবেন কিনা—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি নির্বাচন কমিশনার মাছউদ।
এদিকে ইতোমধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট