
মাদারীপুরে গ্রেফতার মানবপাচারের অভিযোগে অভিযুক্ত ইউসুফ খান জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রাজধানীর মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৯ পিস ইয়াবাসহ ইউসুফ খান জাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মাদারীপুরে নিয়ে আসা হয়।
গ্রেফতার ইউসুফ খান জাহিদ (৪৫) মাদারীপুর সদর উপজেলার চাছার গ্রামের মৃত সাবু খানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।