
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এডভোকেট জাহিদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক মহামিলন। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আমি যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে পারি—এই জন্য আপনাদের সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”
তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, এডভোকেট জাহিদুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক চৌকস পত্রিকার নির্বাহী সম্পাদক এবং চৌকস মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার পেশাগত দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ড ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সময় তার নেওয়া উদ্যোগ ও সহযোগিতামূলক কর্মকাণ্ড তাকে একজন জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তার এই শুভেচ্ছা বার্তা আউলিয়াপুর ইউনিয়নের জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।