1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় এনসিপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা পদত্যাগপত্র পাঠানোর পরপরই ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।
এদিকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।
ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের জন্য লড়াই করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, তা রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, কোনো দলের প্রার্থী হলে দলীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তার থাকবে না। তার একমাত্র ভরসা জনগণ। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে জনগণের সমর্থন কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট