1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নবনির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, নির্বাচিত সদস্যরা একদিকে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক গণভোটে সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটি জুলাইয়ের স্বীকৃতি এবং গত ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট