1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

খুলনায় ছাত্র সমন্বয়ক হত্যা চেষ্টা মামলায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার 

খুলনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

খুলনার শিববাড়ি মোড় এলাকায় ডেকে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা গাজী মিজানুর রহমান সবুজকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ সাতক্ষীরা আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও একটি আইটি ফার্মের কর্ণধার শায়েখ মাহমুদ শাওন এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদকে শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করা হয়।
পুলিশের খোঁজ নিয়ে জানা যায়, গাজী মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, গোপন ভিডিও ধারণ করে একাধিক নারীকে ব্ল্যাকমেইল করতেন তিনি।

এছাড়াও সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেখানে ভিডিওসহ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে খুলনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট