1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

জনগণের জন্য কাজ করলেই মিলবে দলীয় মনোনয়ন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

স্থানীয় নির্বাচনে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি চান এমপি শফিকুল হক মিলন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, জনগণের হয়ে কাজ করলেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন করা হবে এবং সেই ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

রোববার বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে। জনগণের পাশে যারা থাকবে, দল তাদেরই মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, “এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কোরবানির ঈদের সময় বোঝা যাবে কে এলাকায় কতটা কাজ করেছেন—সেই কাজের ভিত্তিতেই দলীয় মনোনয়ন দেওয়া হবে।”

এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের পরামর্শ অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিমুল ইসলাম মুনে, সভাপতি, মোহনপুর উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
কাজিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অন্যদিকে একই দিন সকালে রাজশাহী বিসিক এলাকায় নিজ কার্যালয়ে পবা-মোহনপুর এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।

তিনি এ সময় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট