1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজার শুভেচ্ছা ব্যানার অপসারণের তীব্র নিন্দা জানালেন আল্লামা ইমাম হায়াত

মোঃ মঈনউদ্দিন, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মানবতার রাজনীতির পরিপন্থী উল্লেখ করে ব্যানার অপসারণকে “মানবসত্তা বিসর্জন” আখ্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান, মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি সরস্বতীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানানো শুভেচ্ছা ব্যানার অপসারণ করা মানবিক চেতনার পরিপন্থী এবং নিজের মানুষ সত্তাকে হারিয়ে ফেলার শামিল। তিনি স্পষ্ট করে বলেন, কারো ব্যক্তিগত জীবন ও ধর্মীয় বিশ্বাসের ওপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।

আল্লামা ইমাম হায়াত বলেন, “ওহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মওদুদিবাদ কিংবা তালেবানি মতবাদ ইসলামপন্থী নয়। বরং এসব মতবাদ ইসলামের মৌলিক শিক্ষার বিপরীত এবং ইসলামের ধ্বংসাত্মক শত্রু। বিশেষ করে ওহাবিবাদ ও মওদুদিবাদ কুফরি মতবাদ।”

তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কোনো একক ধর্ম, একক মতবাদ, নির্দিষ্ট অঞ্চল বা বিশেষ কোনো জনগোষ্ঠীর সংগঠন নয়। এটি মানুষের অস্তিত্ব, মানবসত্তা ও আত্মপরিচয়ের উপলব্ধিভিত্তিক একটি মানবিক আন্দোলন। এ সংগঠনের লক্ষ্য হলো কেবল জৈবিক ও প্রবৃত্তিনির্ভর মানুষ নয়, বরং বিবেকবান, ন্যায়-অন্যায় বোঝার সক্ষমতা সম্পন্ন, মানবিক চেতনা ও আস্তিক্যভিত্তিক আলোকিত মানবাত্মা গড়ে তোলা।

আল্লামা ইমাম হায়াত বলেন, বস্তুবাদী জাতীয়তাবাদের আঁধারে মানবসত্তা ও মানবিক চেতনার বিনাশ ঘটছে। এর ফলে মানুষ তার মানবজাতিসত্তা হারিয়ে অমানুষ হয়ে ওঠার পথে যাচ্ছে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সেই আত্মিক মৃত্যু, মানবাত্মার বিনাশ ও মানবিক দৃষ্টির অবসান থেকে মানুষকে রক্ষার সংগ্রাম করছে।

রাষ্ট্র ও ধর্ম বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্র সবার, সব মানুষের। ইসলামের নামে কেবল মুসলমানদের রাষ্ট্র গঠন ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। ইসলামের নামে রাজনৈতিক দল কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা আসলে ইসলামের সঙ্গে প্রতারণা।” তিনি উল্লেখ করেন, আল্লাহতাআলা কোরআনুল করিমে কখনোই ক্ষমতার জোরে ধর্ম চাপিয়ে দেওয়ার অনুমতি দেননি।

তিনি আরও বলেন, ইসলামের নির্দেশিত রাষ্ট্র মানে মানবতার রাষ্ট্র—যেখানে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার, মর্যাদা ও মালিকানা নিশ্চিত হবে। খেলাফতে ইনসানিয়াতের মূল দর্শনই হলো মানবিক রাষ্ট্রব্যবস্থা।

বিবৃতির শেষাংশে আল্লামা ইমাম হায়াত বলেন, “রাষ্ট্র কোনো এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার। ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ জোরপূর্বক চাপিয়ে দেওয়া মানেই প্রকৃত ইসলামকে হত্যা করা।” তিনি স্মরণ করিয়ে দেন, আল্লাহতাআলা তাঁর প্রিয় রাসুল (সা.)-কে শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতি ও সব সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট