1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ঢাকা-১৯ আসনে জনমতে এগিয়ে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু

হেলাল শেখ, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে ভোট। ঢাকা-১৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমতে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

নির্বাচনী প্রচারণায় তিনি দিন-রাত এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ শক্তি। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বর্তমান সময়ে ঢাকা-১৯ আসনে জনমতের বিচারে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। এলাকাবাসীর মতে, ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু একজন “হেভিওয়েট” প্রার্থী হওয়ায় সাভার-আশুলিয়ায় তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে আপাতত তেমন কেউ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট