1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নগরকান্দায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় হারেস কাজী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ ২০২৬) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হারেস কাজীর বাড়ি একই ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট