1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে চারটি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন। ফরিদপুরে চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেন ৩৮ জন। নানা কারনে ছয় জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয় এবং চার জন প্রার্থী মনোনয়ন পত্র তুলে নেন। সবমিলিয়ে নির্বাচনে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৮ জন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্যা বলেন, আগামীকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও আচরণ বিধিমালা যাতে ভঙ্গ না হয় সে জন্য প্রতিটি উপজেলায় দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়াও সকল ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট