1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৫ ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

এ.কে পলাশ, কুমিল্লা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তানভীর হোসেন। উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান, অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলো এমনভাবে ধ্বংস করা হয়েছে যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।

অভিযানে বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলীসহ একটি দল সহযোগিতা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট