1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

মাদারীপুরে ডাব বিক্রেতা ইস্যুতে বিতর্ক, তদন্তে ভিন্ন চিত্র

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মাদারীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তে ভিন্ন চিত্র উঠে এসেছে।

গত ২৭ মার্চ ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়, সার্জেন্ট রফিক ডাব খেয়ে মূল্য পরিশোধ করেননি এবং বিক্রেতাকে হুমকি দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় শহরের লেক পাড় এলাকায় ট্রাফিক পুলিশ অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করে। এ সময় ডাব বিক্রেতা করিম বেপারীকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দোকান সরানোকে কেন্দ্র করেই পরবর্তীতে বিরোধের সৃষ্টি হয়।

ভিডিওটি প্রকাশের পর জেলা পুলিশ বিষয়টি তদন্তে নেয় এবং উভয় পক্ষকে জেলা পুলিশ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় করিম বেপারী জানান, সার্জেন্ট প্রথমে কম দাম প্রস্তাব করলেও পরে বাড়তি মূল্য পরিশোধ করেন, যা তিনি গ্রহণ করেন। এ ঘটনায় তার কোনো অভিযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনাটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ভিন্নভাবে উপস্থাপিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট রফিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার অমিল রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট