1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চার যুবক গুরুতর আহত

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে চীন মৈত্রী সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত সিয়াম (১৭) ও পাভেল (১৭) এর অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অন্য আহতরা হলেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের রাজু (১৮), তিনি মো. নয়নের ছেলে এবং পুরান বাজার এলাকার মো. সোহেলের ছেলে রিয়াদ (২১)। তারা বর্তমানে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহতদের পরিবারে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট