
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদারীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সদর ও রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানা:
১টি সিআর সাজা পরোয়ানা, নিয়মিত মামলায় ৭ জন এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৫১ ধারা মোতাবেক ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানা:
৩টি সিআর পরোয়ানা ও নিয়মিত মামলায় ১২ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকসহ ২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।