1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

মাদারীপুরে ৪৩ লাখ টাকা দিয়েও খোঁজ নেই যুবকের, যাওয়া হলো না ইতালি

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মাদারীপুরে ১৮দিন ধরে খোঁজ নেই আলভী খান (২৫) নামের এক যুবকের। তার সন্ধানে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে পরিবার। বিচার দাবী করেছেন অভিযুক্তের। নিখোঁজ আলভী খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের এমদাদ হোসেন খানের ছেলে। অভিযুক্ত রাতুল হাওলাদার (২৮) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে।

স্বজনরা জানায়, সদর উপজেলার কুন্তিপাড়া গ্রামের যুবক আলভীকে সরাসরি বিমানে করে ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রাতুল হাওলাদার। ২১ লাখ টাকায় চুক্তি হলে ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে আলভীর পরিবার। এর ৪দিন পর ১৯ অক্টোবর আলভীকে আকাশ পথে সৌদিআরব নিয়ে যায় রাতুলসহ দালালচক্রের সদস্যরা। পরে সেখান থেকে দালালচক্র তাকে লিবিয়ায় নিয়ে বন্দি করে। যুবককে নির্যাতন করে অডিও ভয়েস পাঠিয়ে পরিবার থেকে চাওয়া হয় মুক্তিপণ। বাধ্য হয়ে আলভীর পরিবার ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২২ লাখ টাকা মুক্তিপণ দেন। এরপর আরো মুক্তিপণ চাওয়া হলে অস্বীকৃতি জানায় পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে ৪ এপ্রিল ধরে আলভীর সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছন্ন করে দেয় দালালচক্র। নিরুপায় হয়ে আলভীর বাবা বাদী হয়ে গত ১৯ এপ্রিল রাতুলসহ ৬ জনের নামে মানবপাচার আইনে মামলা করে। ছেলের সন্ধানের পাশাপাশি দোষিদের বিচার চেয়ে সংবাদ সমম্মেলন করে পরিবার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘আলভী নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় মূল আসামি রাতুল হাওলাদারকে গ্রেতকার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট