1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি এমদাদুল হক খান ও সম্পাদক মাহাবুব হোসেন শাকিল বিজয়ী

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ভোট গণনা শুরু হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ২৫৪ ভোটের মধ্যে ২৪৯টি ভোট গণনা করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট