1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে জমি দখলের অভিযোগ

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর:
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

ভুক্তভোগী আতিয়ার বেপারীর পরিবার জানায়, বসতঘরের জমি নিয়ে দায়ের করা একটি মামলায় তারা আদালতের রায় পেয়েছেন। তবে একই জমি সংক্রান্ত আরেকটি মামলা এখনো বিচারাধীন রয়েছে। তারা দাবি করেন, রায় পাওয়ার পরও তারা জমির পূর্ণ দখল বুঝে পাননি।

পরিবারের অভিযোগ, ১৪৫ ধারার নোটিশ জারি হওয়ার পরও আবুল কালাম বেপারী রাতের আঁধারে লোকজন নিয়ে জমিতে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে আবুল কালাম বেপারী বলেন, তিনি ১৪৫ ধারার নোটিশ পেয়েছেন এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ বন্ধ রেখেছেন। তার দাবি, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান চান।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের এ বিরোধ দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ অবস্থায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট