1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

মাদারীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন কামরুল ইসলাম সাঈদ আনসারী

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ায় কামরুল ইসলাম সাঈদ আনসারী ও তার সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। বিষয়টি মাদারীপুর-২ আসনের নির্বাচনী মাঠে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট