
মাদারীপুরের শিবচর উপজেলায় মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন তানিয়া বেগম, শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী এবং সালাম মোল্লা, সোবাহান মোল্লার বাবা।
সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা ও স্ত্রীসহ মোট ৮ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।