1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মানিকনগরে শিবালয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর–দৌলতপুর–শিবালয়) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা এস এ জিন্নাহ কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন শিবালয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার এবং সাংগঠনিক সম্পাদক এম এম ফারুক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী সায়লা কবির, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু সত্যেন কান্তিপণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়নসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট