1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

মার্চে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, কালবৈশাখীর আভাস

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ মার্চ) সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে মার্চ মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট