1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেড় লাখ ও আহতদের ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নৌ উপদেষ্টা বলেন, নদীপথ তুলনামূলকভাবে নিরাপদ হলেও নিয়ম না মানার কারণে এমন দুর্ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, অনেক সময় রাতে লঞ্চ চলাচলের সময় লাইট ব্যবহার করা হয় না, যা বড় ঝুঁকি সৃষ্টি করে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুই লঞ্চের দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া নতুন নির্দেশনায় বলা হয়েছে— কুয়াশার মধ্যে রাতে লঞ্চ চলাচল নিষিদ্ধ, রাতে দাঁড়িয়ে থাকলে অবশ্যই লাইট জ্বালাতে হবে এবং এ মৌসুমে বাল্কহেড সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা সবাই ভোলা জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট