1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

‘লাশের বাংলাদেশ নয়, মানবতার বাংলাদেশ চাই’— ইনসানিয়াত বিপ্লবের পক্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী মনোনীত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

‘লাশের বাংলাদেশ নয়—মানবতার বাংলাদেশ চাই’ এই প্রত্যয়কে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের স্বামী ও স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী হয়েছেন সাবিনা খাতুন সাব্বি (Sabina Khatun Sabbi)। অপরদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে দলটির মনোনীত প্রার্থী হয়েছেন তার স্বামী এমদাদ সায়ীফ।
মনোনয়ন ফরম সংগ্রহকালে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এমদাদ সায়ীফ বলেন, “স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ দেখে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার যে দাবি দীর্ঘদিন ধরে ছিল, তার কার্যকারিতা এখন কিছুটা দৃশ্যমান। তবে এটি আরও জোরদার করতে হবে। পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাড়াশি অভিযান প্রয়োজন।”
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, “আর নয় স্বৈরতা ও রুদ্ধতা—সবাই বলুন মানবতা। স্বৈর রাজনীতি ও ভোট ডাকাতির কৌশলের কারণে আমজনতা বারবার প্রতারিত হয়েছে। মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই স্বৈরতন্ত্র বিদায়ের একমাত্র পথ। বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার দর্শনে বিশ্বাসী আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বেই মানবতার ঐক্য গড়ে তুলতে হবে।”
চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাবিনা খাতুন সাব্বি বলেন, “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সব মানুষের জন্য মানবতার বার্তা নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি—সৎ, ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বই সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আনতে পারে।”
তিনি আরও বলেন, মানবতার রাজনীতির মাধ্যমেই নিরাপদ জীবন ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
এদিকে ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আসনে আরও যেসব প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন—
চট্টগ্রাম-১ (মিরসরাই) রেজাউল করিম,
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) গিয়াস উদ্দিন,
চট্টগ্রাম-৫ (হাটাজারী) আব্দুল বারেক,
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) এমদাদুল হক,
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) শেখ নঈম উদ্দিন,
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী) সাবিনা খাতুন সাব্বি,
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ইঞ্জিনিয়ার আজিজ মিয়া,
চট্টগ্রাম-১২ (পটিয়া) আবু তালেব সারতাজ,
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আল্লামা রেজাউল কাওসার,
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) হাফেজ ইলিয়াস শাহ,
এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি আসন থেকে নুর ইসলাম (শামিম শাহ)।
ব্রিফিংকালে নেতারা বলেন, “নতুন জীবন, নতুন রাজনীতি—সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। প্রচলিত গোষ্ঠীকেন্দ্রিক স্বৈর রাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি পরিহার করে সর্বজনীন মানবতার রাজনীতিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তারা ইনসানিয়াত বিপ্লবের প্রতীক আপেল মার্কায় ভোট দিয়ে মানবিক, ইনসাফভিত্তিক ও গণমানুষের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট