1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এ এলামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মোঃ হাদিদুল মোবিন হাদি, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল, প্রভাষক নওসাবাহ নওরীনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জনি, এনামুল হক নাসিম, আব্দুল মজিদ, আতিকুজ্জামান রনি, হেলাল উদ্দিন শেখ নাসিম, ড. তসিকুল ইসলাম তসি, মোক্তার হোসেন, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন ছবি, আব্দুল গনি, আমীর হামজা, ড. মোঃ শামীম হোসেন, ফারুক ও মামুনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে সবাই আনন্দঘন পরিবেশে ইফতার করেন এবং এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট