1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিবচরে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে যুবকের মৃত্যু

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে জুয়েল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জুয়েলের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঢাকাগামী লেনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট