1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

০১ মার্চ ২০২৬, রোববার রাত ১০টা ৩০ মিনিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. মোক্তার আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সচিব সাফকাতউল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মো. মোশারেফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুস সালাম, মানবাধিকার সম্পাদক ইস্রাফিল হোসেন, ঢাকা বিভাগীয় কমিটির সহ তথ্য সমন্বয়কারী মুজিবুর রহমান, সদস্য কুসুম আক্তার, মো. জহিরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জাতি গঠনে তিনি বদ্ধপরিকর। নিজের নির্বাচনী এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নারীর অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। স্থানীয় মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই তাদের চাহিদা ও প্রত্যাশা তিনি ভালোভাবেই বোঝেন এবং সে অনুযায়ী কাজ করে যেতে চান। ঢাকা-০৯ এলাকাকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে তারা সহযোগিতা করবেন এবং গণমাধ্যমের মাধ্যমে সেগুলো তুলে ধরবেন। পাশাপাশি সাংবাদিকরা যেন এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জুবায়েরুল ইসলামের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট