1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সদরপুরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেনামা গ্রামে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। এই মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার।

এসময় দণ্ড ও আইনি ব্যবস্থা অভিযান চলাকালে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার বলেন, ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার ফলে যারা কৃষিজমি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট