1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সদরপুরে উৎসবমুখর পরিবেশে ঢেউখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ শাওন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদরপুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পাংশা কলেজ। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট