
ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ জানুয়ারী) ২০২৬ সদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এ ক্রিড়ানুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও সাফল্যমণ্ডিত করেন মোঃ সরোয়ার হোসেন নির্বাহী পরিচালক প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংক ঢাকা।
মোঃ শরীফ শাওন উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর,ফরিদপুরের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন মোঃ মোফাজ্জেল হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) সদরপুর ফরিদপুর।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, চামচ দৌড়সহ বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।
প্রতিষ্ঠাতা সদস্য বাসুদেব কর্মকার, আলহাজ্ব শামসুদ্দিন হাওলাদার, আলহাজ্ব রাশেদ হাওলাদার,অবসর প্রাপ্ত শিক্ষক বাসুদেব সূত্রধর,মোঃ আবুল কালাম আজাদ হাওলাদার,মোঃ গফ্ফার হাওলাদার,ইউপি সদস্য আবু সাইদ হাওলাদার, মোঃ ফরুখ হাওলাদার,মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,মোঃ শওকত হাওলাদার,মোঃ শাহআলম মুন্সী সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্হিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।