1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সদরপুরে চাঁদ রাতে ঈদকে ঘিরে আনন্দ মিছিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে স্বাগত জানাতে ফরিদপুরের সদরপুর উপজেলায় চাঁদ রাতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে “সদরপুরের সর্বস্তরের জনতা” ব্যানারে উপজেলা হলমাঠে এ আয়োজন করা হয়।

মিছিলটি হলমাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, সদরপুর বাজার ও স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে বেপারি বাড়ির মোড়ে গিয়ে পুনরায় পূর্বস্থানে ফিরে আসে। এতে এলাকার সর্বস্তরের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেওয়া যুবক, বৃদ্ধ ও শিশু-কিশোররা “সবাই বল ঈদ মোবারক”, “ধনী-গরিব ঈদ মোবারক”, “হিন্দু-মুসলিম ঈদ মোবারক”সহ বিভিন্ন আনন্দঘন স্লোগানে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

মিছিল শেষে আয়োজক হাসিবুল ইসলাম রিমেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আগমনে মানুষের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়। সেই আনন্দকে প্রকাশ করতেই এই আয়োজন। তিনি সকলের ঘরে সমানভাবে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট