1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সদরপুরে নকল ‘প্যারাসুট’ নারকেল তেল উৎপাদন: মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে নকল ‘প্যারাসুট’ নারকেল তেল উৎপাদনের একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া গেছে। প্লাস্টিক বোতলে রঙিন লেবেল ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় সাধারণ ভোক্তারা সহজেই এসব নকল তেলকে আসল পণ্য বলে মনে করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জেলা প্রশাসনের টাস্কফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজারে অবস্থিত তৈয়বুর রহমানের মালিকানাধীন ‘বিউটি ওয়েল অ্যান্ড রাইস’ মিলটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নারকেল তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না, কর্মীদের কোনো স্বাস্থ্য সনদ ছিল না এবং জনপ্রিয় ‘প্যারাসুট’ ব্র্যান্ডের আদলে নকল বোতল ও মোড়ক ব্যবহার করা হচ্ছিল।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন,

“নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারার আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ ধরনের অভিযান ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট