1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সদরপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে আলোকধারার জয়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর এলাকায় এক প্রীতি ক্রিকেট ম্যাচে বাবুরচর আলোকধারা দল ২৭ রানের ব্যবধানে সদরপুর উপজেলা পেশাজীবী ফোরাম দলকে পরাজিত করেছে। ঈদকে ঘিরে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গতকাল ২২ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাবুরচর আলোকধারা। নির্ধারিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি ১৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে আরাফাত অর্ধশতক (হাফ সেঞ্চুরি) করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সদরপুর উপজেলা পেশাজীবী ফোরাম দল শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২৭ রানের ব্যবধানে জয় লাভ করে বাবুরচর আলোকধারা।
দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করার সুবাদে আলোকধারার খেলোয়াড় আরাফাত ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
ম্যাচটিতে বাবুরচর আলোকধারা দলের অধিনায়ক ছিলেন মোঃ ইউসুফ বাছাড় (রাজবাড়ী জেলা ও দায়রা জজ) এবং সদরপুর উপজেলা পেশাজীবী ফোরাম দলের অধিনায়ক ছিলেন সাজিদুর রহমান (পুলিশ সুপার, এপিবিএম, উত্তরা)। খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন আম্পায়ার সরোয়ার হোসেন।
খেলার উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি); মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ, ব্রাহ্মণবাড়িয়া; রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, বিআরটিএ; মোঃ সরোয়ার হোসেন, জিএম, বিসিক ঢাকা; মোঃ ইলিয়াছ আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং এমন ক্রীড়া আয়োজন ভবিষ্যতে আরও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট